ঢাকা |
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬
ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি:
দেশে চলমান জঙ্গি তৎপরতার বন্ধের প্রতিবাদে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গত বৃহস্পতিবার মৌলভীবাজারে মানববন্ধন ও সেমিনার করেছে দিশারী সমাজ কল্যান ও সাংস্কৃতিক সংস্থা।
সকাল ১১টায় প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও সমাবেশ এবং সন্ধায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জঙ্গিবাদ ও সামাজিক অঙ্গীকার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে সংস্থাটি।
সেমিনারে সভাপতি এড.আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহেল আহমদ চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) খাইরুল আলম, খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ, নওশাদ আহমদ, আব্দুল হক, হাজী মো: লোকমান, এডভোকেট আব্দুল মতিন, রেজাউর রহমান, সেমিনারে জঙ্গিবাদ বিরুধী মূল প্রবন্ধ পাঠ করেন এড.আবু তাহের।
এদিকে সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন এড.আবু তাহের, রুহেল আহমদ চৌধুরী, বকশি ইকবাল আহমদ, এখলাছুর রহমান, নওশাদ আহমদ, কাজী মোঃ লোকমান, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।
এতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।