ঢাকা |
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের মোহন বিশ্বাস ও সমিতা রাণী বিশ্বাসের মেয়ে সুকই বিশ্বাস (১৯) সনাতন ধর্ম ত্যাগ করে দেড় বছরের এক শিশু মেয়েকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে ফাতেমা বেগম। সূত্র জানায়, গত বুধবার গোলাপগঞ্জ উপজেলার পাখিরখাল জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের মাধ্যমে কালিমা পাঠ করে সুকই বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ফাতেমা বেগম জানান, ইসলাম আমাকে শান্তি দিয়েছে। সুকই রূপে আমি একটা হীনমন্যতায় ভোগতাম।
ফাতেমা নাম ধারণ করে আমার মনে হয় পুনর্জন্ম লাভ করেছি।সঠিকভাবে ইসলাম ধর্মের নিয়ম-কানুন মেনে চলতে পারি, তার জন্য সকলের কাছে দোয়া চাই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।