গোলাপগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে আহত ২০

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

গোলাপগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে  আহত ২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে শিশু ও মহিলাসহ ২০ জনের অধিক আহত হয়েছেন।
গোলাপগঞ্জে সোমবার বিকেল ৫টায় থেকে রাত ৯টা পর্যন্ত ধারাবহর, বারকোট ও রণকেলী নরুপাড়া গ্রামের কমপেক্ষ ২০জন লোককে পাগলা শিয়াল কামড় দিয়ে আহত করেছে। শিয়াল একটি না একাধিক তা নিশ্চিত হওয়া যায়নি। যারা শিয়ালের কামড়ে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন তারা হচ্ছেন- আয়শা বেগম (৪৫), কনাল আহমদ(৩৫), ইছা বেগম(২০), সৌরভ আহমদ(১৪), সুবেল আহমদ(১০), শাকেরা বেগম(১৯), তানিয়া বেগম(৫)। এছাড়া রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা চিকিৎসা নিয়েছেন তারা হচ্ছেন- ধারাবহর এলাকার কবির উদ্দিনের পুত্র ফাহমিদ আহমদ(৫), কুতুব আলী কন্যা সুমি বেগম(১২), সুলেমান আহমদের পুত্র রুম্মান আহমদ(৫), হেলাল আহমদের পুত্র ইমন আহমদ(১০), জাহাঙ্গীর আলমের স্ত্রী বেদেনা বেগম(২৫), আব্দুল মালিকের পুত্র আবুল কালাম(২০), মৃত মখলিছুর রহমানের পুত্র মুহিবুর রহমান (৪০), তৈয়ন আলীর স্ত্রী ছায়া বেগম (৫৫), আমিন আলীর পুত্র আখমন আলী (৪০), মৃত জহির আলীর পুত্র প্রতিবন্ধী আব্দুল কুদ্দুস(৩৫)। তাদের অনেকেই চিকিৎসা শেষে বাড়ী ফিরছেন আবার অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনার পর ধারাবহর, রণকেলী, বারকোট, ঢাকাদক্ষিণসহ আশপাশের গ্রাম গুলোতে আতংকের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি 355 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ