ঢাকা |
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদে ১১ আগস্ট বৃহস্পতিবার শহরের চৌমুহনীতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শিক্ষক সমন্বয় কমিটির আহবায়ক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে এবং হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদিরের সঞ্চালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ফয়জুর রহমান সুরুক, প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ। মানববন্ধনে কুলাউড়া উপজেলার প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্টানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।