ঢাকা |
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
এম. মছব্বির আলী : কুলাউড়ায় এক দিনেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে একই এলাকার চার শিক্ষার্থী। নিখোঁজের একদিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন খোঁজ না পাওয়ায় পরিবারগুলোতে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
কুলাউড়া পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিস চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২) গতকাল ১১ জুলাই সোমবার দুপুরে পরীক্ষা দিতে বাড়ী থেকে স্কুলে আসার পথে নিখোঁজ হন। এদিকে ওই দিন বিকেলে পৌরশহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের স্কুলছাত্র ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ী থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাদের সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় জিডি করেছে নিখোঁজের পরিবারগুলো।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনও রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।