ঢাকা |
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের চ্যানেলে ঈদ শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করা হয়।
বার্তায় বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস শেষ হয়ে এসেছে। আমি যুক্তরাজ্যসহ বিশ্বের সব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
ভিডিওতে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার কথাও স্মরণ করেন ডেভিড ক্যামেরুন।
এসময় ব্রিটেনকে বিশ্বের সফলতম বহু জাতিসত্তা ও বহু বিশ্বাসের গণতন্ত্রের দেশ করতে যা প্রয়োজন তার জন্য শপথ নেয়ার আহ্বান জানান তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।