গোলাপগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ গাইড প্রকাশ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

গোলাপগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ গাইড প্রকাশ
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে পবিত্র ঈদ উল ফিরত উপলক্ষে সাংবাদিক হারিছ আলীর সম্পাদনায় ঈদ গাইড প্রকাশিত হয়েছে।গতকাল রোববার রাতে ঈদ গাইডের মোড়ক উন্মোচন উপলক্ষে গোলাপগঞ্জ প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ গাইডের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলীর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক জাহিদ উদ্দিনের উপস্থাপনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ জালাল আহমদ  চৌধুরী,সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি আফজাল হোসাইন সোহেল,গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সাধারণ সম্পাদক শাহ এম এ সালমান প্রমুখ।
.

এই সংবাদটি 325 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ