গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুর রহমানের মাতার মৃত্যুতে প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রাকাশ

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

.
গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাহমুদুর রহমান শানুরের মাতা মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহির রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছিলেন ৭ পুত্র ও ২ কন্যা সন্তানের সফল জননী। এদিকে মরহুমার মৃত্যুতে পৃথক পৃথক ভাবে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ,সাবেক সভাপতি আবুল হাসনাত, সাবেক সেক্রটারী আব্দুল করীম কাসেমী, বায়েছ কাদির, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল,গোলাপগঞ্জ পৌর বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ ক্লাবের সভাপতি মুসা চৌধুরী ছায়েম,গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী,দৈনিক যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ সংবাদদাতা হারিছ আলী,সাপ্তাহিক সুরমা টাইমস এর গোলাপগঞ্জ প্রতিনিধি কে এম আব্দুল্লাহ,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদ উদ্দীন,সাপ্তাহিক বাংলার মাটির গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান,পৌর প্রতিনিধি সাকিল আহমদ,সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি কে এম সুহেল।প্রেস বিজ্ঞপ্তি

এই সংবাদটি 282 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ