ঢাকা |
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৬
দর্শক ফোরামের উদ্যোগে এশিয়ান টিভির প্রতিষ্টাবার্ষিকি উদযাপন
কর্তনের মাধ্যমে বিয়ানীবাজারে পালিত হলো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি ও এশিয়ান রেডিও’র ৩য় বর্ষপূর্তি উৎসব ও আলোচনা সভা । এশিয়ান টিভি দর্শক ফোরাম বিয়ানীবাজার এর উদ্যোগে সোমবার বিয়ানিবাজার পৌরসভা হল রুমে বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।উপজেলা দর্শক ফোরামের সভাপতি মিলাদ মোঃ জয়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এই বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মুফতি শিব্বির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বশিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী এম এ কাদির, রোটারিয়ান ফখর উদ্দিন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ।এশিয়ান টিভি’র উপজেলা প্রতিনিধি সুফিয়ান আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান শাহরিয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরোয়ার হোসেন, সাংবাদিক মাছুম আহমেদ, জহির আহমেদ, আকছার হোসেন, এটিএম তুরাব, জেলা ছাত্রলীগ নেতা পাভেল মাহমুদ, রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্টরোঃ জুবায়ের আহমদ, পূর্ব সিলেট নিউজ ২৪ ডটকম প্রকাশক মাহবুবুর রহমান, সাংবাদিক এম,মিসবাহ উদ্দিন, তিলপারা ইউনিয়নের হেল্থ ইন্সপেক্টর আবু ফয়েজ, স্পোকেন ডটকম’র পরিচালক আব্দুল লতিফ, উপজেলাছাত্রদল নেতা জাবের মাহমুদ তাপাদার, উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমদ, ফজলুল হক মণি, আব্দুস সামাদ, জাফর আহমদ, সাঈদ আহমদ, নুরুল ইসলাম শিপু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ ও দর্শক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ কেক কেটে এশিয়ান টিভি ও রেডিও এর ৩য় বর্ষপূর্তি উদযাপন করেন। বিজ্ঞপ্তি
Preview attachment Screenshot_2016-01-18-23-53-56.png
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।