ঢাকা |
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
সিলেট মহানগর যুব দলের নির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে ফুলেল সংবর্ধনা দিয়েছে নগর বন্ধু মহল শুভানুধ্যায়িবৃন্দ।
গত ৩১ অক্টোবর শনিবার রাত ৯টায় সিলেট নগরীর শিবগঞ্জ পালকী রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অব. নৌবাহিনী কর্মকর্তা এনামুল হক।
বন্ধু মহল সদস্য ও জেলা যুবদলের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রকিব। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সুমন, সাবেক ছাত্রদল নেতা ছালেহ আহমদ, জুনেদ আহমদ, ইকবাল হোসেন বাবেল, কাজী রফিক আহমদ, যুবদল নেতা পারভেজ আহমদ, ইকবাল হোসেন সমর, কামরান আহমদ, কয়েছ আহমদ, মাহবুব আহমদ, জাকির হোসেন, শহীদ খান প্রমুখ।
সভায় বন্ধু মহল নেতৃবৃন্দ দেলোয়ার হোসেন দিনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বন্ধু মহলের সদস্যরা বলেন, দেলোয়ার হোসেন দিনার একজন সৎ, স্বজ্জন, নিষ্ঠাবান ব্যক্তি। আগামী দিনে তার সকল কাজকর্মে বন্ধুমহল সহযোগিতা করবেন। নেতৃবৃন্দ দিনারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বন্ধু মহলে বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ যুক্ত রয়েছেন। তারা দিনারের সুখে-দুঃখে পাশে থাকবেন বলে ওয়াদ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।