গোলাপগঞ্জে মৃত গরুর মাংস বিক্রি করায় ২ জন আটক: ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

গোলাপগঞ্জে মৃত গরুর মাংস বিক্রি করায় ২ জন আটক: ৫০ হাজার টাকা জরিমানা
জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মৃত গরু জবাই করে বিক্রি করার সময় দুই জনকে আটক করে ২৫ হাজার করে  মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শনিবার  বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকাদক্ষিণ বাজারে দত্তরাইল গ্রামের হারন মিয়া মাংস কিনতে গেলে এসময়  তিনি দেখতে পান মাংস থেকে পঁচা দূর্ঘন্ধ ও পানি বের হচ্ছিল। তা দেখে মাংস ক্রেতাসহ সাধারন মানুষ সমালোচনা শুরু করে ।এক পর্যায়ে হারন মিয়া বিষয়টি কয়েকজন ব্যাবসায়ী, ৪নং ওয়ার্ডের মেম্বার সেলিম আহমদ, বণিক সমিতি সাধারন সম্পাদক আব্দুল মান্নান ও গোলাপগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদক সাংবাদিক খান
সহ কয়েকজনকে অবগত করেন।
প্রত্যক্ষদর্শীরা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে গোলাপগঞ্জ মডেল থানার থানার এস আই ফরিদ হাতে নাতে মাংসসহ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।দুপুরে আকটকৃত দুই জনকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান আটককৃত  আলাই উদ্দিন (৫৫) ও শিহাব উদ্দিন (৫২) কে মৃত গরুর মাংস বিক্রি করার দায়ে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে, আনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিহাব উদ্দীন ২৫ হাজার টাকা অর্থ প্রদান করে মুসলেকা দিয়ে ছাড়া পান।
এব্যাপারে সততা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি।
 

এই সংবাদটি 328 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ