ঢাকা |
প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ১ম মৃত্যু বার্ষিকী ও মহসীন আলী ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী’র দীর্ঘ দিনের স্বপ্ন ও এলাকাবাসীর দাবি পূরণের লক্ষ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তর করার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে। ২০১৯ সালের মধ্যে কোন নির্বাচন হবে না। বেগম খালেদা বিগত ২০১৪ সালে জাতীয় নির্বাচন বাঞ্চালের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার বেরীরপার বাসস্ট্যান্ডে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা সায়রা মহসীন এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সৈয়দ নৌশর আলী খোকন এর পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সমাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি (সিআইপ) এম এ রহিম, আনহার আহমদ, এমদাদুল হক মিন্টু, মসুদ আহমদ, ছাত্রলীগ জেলা সভাপতি আজাদুজ্জামান রনি, আবু সুফিয়ান ও ছাত্রলীগ নেত্রী সৈয়দা সানজিদা প্রমুখ।
এছাড়াও স্মরণ সভায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে স্বাস্থ্য মন্ত্রী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।