১৪ ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ চালু

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

১৪ ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ চালু

 

এম. মছব্বির আলী: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকায় রেলওয়ের ১৫৭ নং জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যায় যাওয়ায় সাড়ে ১৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। ২৫ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকেল ৬ টায় সেতুটি মেরামতের পর পূণরায় সিলেটের সাথে সাড়ে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর ৪টায় ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে জানকিছড়া রেলসেতুর প্রায় ২০ ফিট উচ্চতার গার্ডার ১৪ ফিটে নেমে এসেছে। ফলে নিরাপত্তাজনিত কারন্যে সিলেটের সাথে ঢাকা, চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়।
এসময় চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী জালালাবাদ এক্সপ্রেস কমলগঞ্জের ভালুগাছ রেলস্টেশনে ও ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস সিলেট স্টেশনে আটকা পড়ে। ঘটনাস্থল থেকে কুলাউড়া স্টেশনের প্রকৌশলী পীযূষ কান্তি দে জানান, রেল লাইন মেরামত করার পর একটি ইঞ্জিন দিয়ে লাইনটি পরীক্ষা করা হয়েছে। কিছুক্ষণের সব ক’টি নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে।

এই সংবাদটি 475 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ