হাতে কোরআন লিখলেন বরিশালের এই তরুণ

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

হাতে কোরআন লিখলেন বরিশালের এই তরুণ

কোনো ছাপাখানায় নয় পবিত্র কোরআন হাতে লিখেছেন বাংলাদেশের এক তরুণ।

অথচ তিনি কোনো মাদ্রাসায় পড়েননি। হাতে কোরআন লিখতে তার সময় লেগেছে ৩ বছর।

প্রবল ইচ্ছা শক্তি আর অধ্যবসায়ের ফলে হুমায়ুন হাতে কোরআন লিখেছেন বলে জানান তার পরিবারের সদস্যরা।

২০০৭ সালে তিনি কোরআন হাতে লেখা শুরু করেন। ২০১০ সালে তার পুরো ত্রিশ পারা কোরআন লেখা সম্পন্ন হয়।

তিনি শুধু কোরআনের আয়াতই লেখেননি পাশাপাশি পৃষ্ঠা বিন্যাস ও সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন তার লিখিত পাণ্ডুলিপিতে।

হুমায়ুনের এই হাতে লিখিত কোরআন বরিশালের বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কুরআনে পাণ্ডুলিপি তৈরি করতে ইচ্ছা প্রকাশ করেন হুমায়ুন।

বাকেরগঞ্জের বারড়িয়া গ্রামের রজব আলী শিকদারের ছেলে হুমায়ুন কবির সুমন বর্তমানে ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি 538 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ