ঢাকা |
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬
স্টাফ রিপোর্টার
গোলাপগঞ্জের হাজীপুর ঘনশ্যাম গ্রামের রাস্তার বিরোধে দু পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাজীপুর-ঘনশ্যাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমদ হক এর দাবী গ্রামের রাস্তাটি তার বাবার নামে ছিল। অপরদিকে পুরো গ্রামবাসীর দাবী এটি তাদের পূর্ব পুরুষদের রাস্তা। গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে এবং হাজীপুর-ঘনশ্যাম রাস্তা হিসেবে রেকর্ড রয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন দফতরে। বিভিন্ন সময়ে এনামেই উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে সড়কে। সম্প্রতি সেটেলমেন্ট জরিপে বিষয়টি নিয়ে উভয় পক্ষের শুনানী হয়। এমনি পরিস্থিতিতে গত শুক্রবার কয়েকজন সঙ্গী নিয়ে গ্রামের মসজিদে জুম্মার নামাজে যান খালেদ আহমদ হক। গ্রামবাসীর অভিযোগ এসময় তিনি রাস্তা, কবরস্থান ও মসজিদ নিয়ে নানা মন্তব্য করছিলেন গ্রামবাসীর বিরুদ্ধে। নামাজ শেষে বের হওয়ার পর এনিয়ে মাহতাব নামের এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষে মারামারি শুরু হয়। হামলা পাল্টা হামলায় আহত হন প্রায় ৫ জন। গ্রামের মুরব্বিয়ানদের প্রচেষ্টায় তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতদের মধ্যে মাহতাব আলী, ছালেহ আহমদ, খালেদ আহমদ হক, হেলাল ও নাহিদকে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসী। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর খালেদ আহমদের স্ত্রী ফাতেমা বেগম রুজি বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে শতাধিক গ্রামবাসীকে আসামী করা হয়েছে। আর এরই সূত্র ধরে প্রতিদিনই হাজীপুর-ঘনশ্যাম গ্রামে বার বার হানা দিচ্ছে পুলিশ। পুরুষ শূন্য বাড়ীগুলোতে নারী ও শিশুরা এ নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিনযাপন করছেন বলে অভিযোগ গ্রামবাসীর। আহত মাহতাব আলী জানিয়েছেন, তারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।