ঢাকা |
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেলের চাপায় জামিল আহমেদ (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত জামিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের জিয়াউল হকের ছেলে।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিল তার নানির সঙ্গে শিবগঞ্জ বাজারের পাশে নানাবাড়িতে এসেছিল। শুক্রবার দুপুরে জামিল রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী জানান, ঘটনার পর মোটরসাইকেল নিয়ে আরোহী পালিয়ে গেছে। রাস্তার পাশের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণের মধ্য দিয়ে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।