ঢাকা |
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষায় শিক্ষা প্রকৌশল জোনাল অফিসের নির্ধারিত জায়গায় ‘শহীদ মুক্তিযোদ্ধা বৃক্ষ উদ্যান’ নামে একটি ফুলের বাগান লাগিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ০৪ অক্টোবর দুপুর ১টায় বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে বৃক্ষরোপন করে।
স্কুলের প্রাক্তন ছাত্র মুক্তিযুদ্ধে জীবনদানকারী খোকা, মুকিত, শহীদ ও রানুর নামে শিক্ষা প্রকৌশল জোনাল অফিস স্থাপনের জন্য নির্ধারিত ২০ শতক জায়গায় একটি ফুলের বাগান লাগিয়েছে। বাগানে রোপন করা হয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ। রোপনকৃত গাছগুলো রক্ষার জন্য চারদিকে লাল ফিতা দিয়ে বেড়া দেওয়া হয়েছে। বাগানের মাঝে শহীদের নামে একটি সাইনবোর্ডও দিয়েছে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ওই জমির ওপর শিক্ষা প্রকৌশল জোনাল অফিস স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে ২৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিত্তিপ্রস্তরটি ভাঙচুর করে। ওই দিন ভিত্তি প্রস্তর স্থাপনের খবর পেয়ে স্কুলের ছাত্ররা ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পাশে প্রতিবাদ করতে দেখা যায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।