সুনামগঞ্জে নৌকা-আনারসের সমর্থকদের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯

সুনামগঞ্জে নৌকা-আনারসের সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর (আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন

রোববার বেলা ১১টার দিকে উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, কেন্দ্রে প্রভাব বিস্তার কেন্দ্র করে উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল আমীন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী অবনী মোহন দাসের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভিযোগ- নৌকার প্রার্থীর সমর্থকরা ব্যালট ছিনতাই করার চেষ্টা চালালে তারা বাধা দেয় এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এই সংবাদটি 638 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ