সিলেট ৬ আসনে প্রার্থী তালিকায় যারা: আওয়ামীলীগ ৮, বিএনপি ৬, জাতীয় পার্টি ৬

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

সিলেট ৬ আসনে প্রার্থী তালিকায় যারা: আওয়ামীলীগ ৮, বিএনপি ৬, জাতীয় পার্টি ৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে প্রার্থী হতে চান এমন ৮ জন রয়েছেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ৬ জন রয়েছেন।
অন্যদিকে, এ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী।

আওয়ামীলীগ থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফছার খান ছাদেক, ঢাকা উত্তরের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার, জাকির হোসেন, জাকারিয়া হোসেন পাপলু, দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে অনেকেই জমা দিয়েছেন।

আওয়ামীলীগ থেকে নুরুল ইসলাম নাহিদ মনোনয়ন পাচ্ছেন বলে জানা গেছে। তবে রাজনীতির মাঠে দলের কাজে কারোর কমতি নেই।

আসন্ন একাদশ জাতীয় সন্সদ নির্বাচনে সিলেট-০৬ আসনে প্রতিদ্বন্ধিতা করার জন্য জাতীয় পার্টির ৬জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তফসিল ঘোষনার পর সোমবার পর্যন্ত ঢাকার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সিলেট-০৫ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন। তিনি ছাড়াও ঐদিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আতাউর রহমান আতা। বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত, বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ আলকাছ আলী। জাপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এটিএম তাজ রহমান, কেন্দ্রীয় সদস্য এবাদুর রহমান।

জাতীয় পার্টির দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বেশির ভাগই প্রবাসী । তৃনমুল রাজনীতি ও জাতীয় পার্টির দূর্দিনেও যারা হাল ছাড়েননি তাদের মধ্যে আবুল হাসনাত ও আলকাছ আলী জাপার ত্যাগী নেতা । তবে আলকাছ আলী দুই দুই বারের ইউনিয়ন চেয়ারম্যান থাকায় জন প্রতিনিধিত্ব করার জন্য তার মধ্যে রয়েছে এক ও অসাধারণ অভিজ্ঞতা। কে পাবেন মনোনয়ন তা বলা মুসকিল ।

অন্যদিকে, সিলেট-০৬ আসনের বিএনপি থেকে প্রার্থী হতে চান জাসাস’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীম এবং সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক শিল্পপতি ফয়ছল আহমদ চৌধুরী, মাওলানা রশিদ আহমদ। এজন্য তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং অনেকেই জমা দিয়েছেন। এছাড়া দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেন সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

বিএনপি থেকে আবুল কাহের শামীম ও মাওলানা রশিদ আহমদেও নাম শোনা যাচ্ছে তাদেও মধ্যে যে কেই মনোনয়ন পেতে পারেন।

এই সংবাদটি 1072 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ