সিলেট- ৬ আসনে আলকাছ আলী জাপার মনোনয়ন প্রত্যাশী

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

সিলেট- ৬ আসনে আলকাছ আলী জাপার মনোনয়ন প্রত্যাশী

সিলেট- ৬ বিয়ানীবাজার- গোলাপগঞ্জ আসনে জাতীয় পার্টি’র থেকে মনোনয়ন প্রত্যাশী ৫নং কুড়ার বাজার ইউনিয়নের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ আলকাছ আলী।

তিনি ২৭ বছর যাবত জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত । দীর্ঘ সময় জাপার রাজনীতিতে থাকায় তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

আলাপকালে আলকাছ আলী বলেন- আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিলে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত।
তাঁর প্রচুর ভোট ব্যাংক ও রয়েছে বলে জানান দলীয় নেতা কর্মী। পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ তাকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দিলে তিনি এ আসনে বিজয়ী হবেন এমনটি প্রত্যাশা তাদের।

এই সংবাদটি 651 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ