সিলেট-২ আসনে- নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক!

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট-২ আসনে- নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক!

বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে প্রচারণা উৎসব। আর এ প্রচারণা চালাতে গিয়ে প্রতিনিয়তই লঙ্ঘিত হচ্ছে আচরণবিধি। দেয়ালে কিংবা যানবাহনে, পোষ্টার সাঁটানোতে বিধি-নিষেধ থাকলেও, মানছেন না অনেকেই। বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। একই আসনের বর্তমান এমপি, মহাজোট মনোনিত, জাতীয়পাটির প্রার্থী ইয়াহিয়া চৌধুরীর পোষ্টারে সয়লাব রামপাশা বাজারে স্কুলের দেওয়াল। তার প্রার্থীতার প্রচারণায় ব্যবহৃত গাড়ীতেও লাগানো পোষ্টার দেখা যায়। অপরদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত সিলেট-২ আসনের বিএনপি প্রার্থী তাহসিনা রুসদী লুনা’র গাড়ীতে পোষ্টার বিদ্যুতের খুটিতে লাগানো অবস্থায় দেখা যায়। এবং তার জীপ গাড়ীতে ধানের ছড়া বাধাঁ দেখা যায়। আচরণবিধি লঙ্ঘন করেছেন একই আসনের মাওঃ আমির উদ্দিন তার গাড়ীতে প্রচারণার পোষ্টার লাগানো দেখা যায়। তিনি ইসলামি আন্দালনের প্রাথী হিসাবে মনোনয়ন পেয়েছেন।

এই সংবাদটি 563 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ