ঢাকা |
প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫
পার্লামেন্ট অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিরিয়ায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার সকালে সাইপ্রাসের বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে তিনটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে।
বুধবার প্রায় ১০ ঘণ্টা বিতর্কের পর ৩৯৭-২২৩ ভোটে সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলার প্রস্তাবটি হাউস অব কমন্সে পাস হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওই সময় জানিয়েছিল, প্রস্তাবটি পাসের পরপর চারটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমান সাইপ্রাসের আক্রোতিরি বিমানঘাঁটি থেকে উড়ে গেছে। তবে তাদের গন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরাকে আইএসের ওপর হামলায় ব্যবহৃত আরো চারটি যুদ্ধবিমান সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সিরিয়ায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ায় প্রথমবারের মতো হামলার পর ব্রিটিশ যুদ্ধবিমানগুলো ফিরে এসেছে। শিগগিরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে।
বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, সাইপ্রাস থেকে উড়ে যাওয়া চারটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমানের মধ্যে দুটি ঘাঁটিতে ফিরে এসেছে। বিমান দুটিতে ১৫০০ পাউন্ডের বোমা ছিল। তবে ফেরত আসার সময় বোমাগুলো বিমানে ছিল না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।