সাবেক এমপি এম এম শাহীনসহ বিএনপির ৪৪ নেতার বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

সাবেক এমপি এম এম শাহীনসহ বিএনপির ৪৪ নেতার বিরুদ্ধে চার্জ গঠন

এম. মছব্বির আলী: পুলিশ অ্যাসল্ট মামলায় সাবেক এক সংসদ সদস্যসহ জেলা বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। ২৮ জানুয়ারী বৃহস্পতিবার মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।
গত বছরের ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে কুলাউড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীর সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয় এবং ৩০ জুন ও মামলায় সাবেক এমপি এমএম শাহীনসহ ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ নিয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল সাংবাদিকদের জানান, পুলিশ অ্যাসল্ট মামলার (নং ৬/১৫ কুলাউড়া) সব আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই সংবাদটি 356 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ