সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি:
কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে ১৯৩২ সালের ৬ অক্টোবর তার জন্ম হয়। মোহাম্মদ আবদুল বাছির ও তালেবুন নেছা দম্পতির তিন ছেলের মধ্যে তিনি সবার বড়।

সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, বাবা সব সময়ই মানুষের কল্যাণে কাজ করতেন। কাজের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তিনি আরো জানান, তার সপ্তম মৃত্যু বার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়িতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিএনপির মৌলভীবাজার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দুপুরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা করেছে।

১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-তিন আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-তিন ও সিলেট-এক আসন থেকে এমপি নির্বাচিত হন সাইফুর রহমান।
তিনি তিনবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন।

এই সংবাদটি 342 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ