সবার সম্মেলিত প্রচেষ্টায় দেশ থেকে জঙ্গীবাদ দমন করা সম্ভব হবে-গোলাপগঞ্জে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬

জাহিদ উদ্দিন: গোলাপগঞ্জ:সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম বলেছেন,সবার সম্মেলিত প্রচেষ্টায় দেশ থেকে জঙ্গীবাদ দমন করা সম্ভব হবে।এজন্য সবার আন্তরিকতার প্রয়োজন।তিনি আইনশৃখলা বাহিনীকে তথ্য দিয়ে  সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। শুক্রবার “জঙ্গীবাদ দমন ও আইনশৃখলা বিষয়ক”এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।গোলাপগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভা গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলির সভাপতিত্বে এবং অসি (তদন্ত) কামাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম খাঁন,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি রফিক আহমদ,সিলেট পল্লী বিদুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ,পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন,গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এনামুল হক এনাম,রিপোর্টারস ইউনিটির সসভাপতি জেলওয়ার হোসেন সপন সহ জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এই সংবাদটি 331 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ