ঢাকা |
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬
ওমর ফারুক নাঈম,মৌলভীবাজার প্রতিনিধি: যেন শোকের সাগরে ভাসছে কমলগঞ্জের রুপশপুর গ্রাম। গোটা গ্রাম যেন শোকে মুহ্যমান। নিহতদের স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। যারা সান্তনা দিতে আসছেন, চোখের পানি ধরে রাখতে পারছে না তারাও!
রুপশপুরের বিয়ে বাড়িতে যে আনন্দ উৎসব চলছিল। একটি দুর্ঘটনা নিমেষেই তা ম্লান করে দিলো। একই পরিবারের ৮ জনের মৃত্যুশোক একেবারে জেঁকে বসেছে গ্রামটিতে।
মৌলভীবাজারের কমলগঞ্জে রুপশপুর গ্রামের আবু সুফিয়ান বরযাত্রীদের নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন। বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় মাইক্রোবাসটি।
আর চোখের পলকেই মাইক্রোবাসের সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় আবু সুফিয়ানের সব স্বপ্ন। নিহত হন তিনি সহ আরও ৮ জন। বর আবু সুফিয়ানের দুই ভাই কামরান ও ফয়ছল মারা যান।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বর মৌলভীবাজারের কমলগঞ্জের রুপশপুর গ্রামের আবু সুফিয়ান (২৫), তার মামা হাজি আবদুল হান্নান (৬৫), বরের দুই ভাই কামরান (২০) ও ফয়ছল (২৩), বরযাত্রী মুর্শেদ (২৫), হাবিবুল (২২), আলী হোসেন (২৫) ও মুক্তার মিয়া (৪২) নিহত হন।
নিহতদের নামাজে জানাজা রাত সাড়ে ১০টায় রুপশপুর নয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।