লতিফিয়া ব্লাড ডনেশন’র উদ্যোগে গজল সন্ধ্যা

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯

লতিফিয়া ব্লাড ডনেশন’র উদ্যোগে গজল সন্ধ্যা

‘স্বেচ্ছায় রক্ত দান, বাঁচাতে পারে অনেক প্রান’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গঠিত বিয়ানীবাজার উপজেলাধীন লতিফিয়া ব্লাড ডোনেশন মাথিউরা-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ৩রা মার্চ, রবিবার।
দক্ষিণ মাথিউরা আরেঙ্গাবাদ গোরস্থান মাঠে এক ইসলামীক গজল সন্ধ্যার আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা ক্বারী জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান আল মামুন-এর প্রাণবন্ত সঞ্চালনায় এবং কামরান আহমদের সুমধুর কুরআন তিলাওয়াতের ধদ্যদিয়ে শুরু হওয়া উক্ত গজল সন্ধ্যায় অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রিসালাহ সাংস্কৃতিক সংসদ (রিসাস) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও মদিনার সুর, চ্যানেল আই ইউরোপ’র উপস্থাপক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, সিলেটের সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠীর পরিচালক সুলতান আহমদ, শিল্পী তাহমিদ জাহান নাফিস সহ স্থানীয় শিল্পী গোষ্ঠী।

এসময় শিল্পীরা একক ও সম্মিলিত কণ্ঠে হামদ, না’ত,শানে ফুলতলী,জাগরণী সংগীত পরিবেশন করে উপস্থিত হাজারো দর্শকদের মুগ্ধ করেন।

এসময় উপস্থিত ছিলেন পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা রুহুল আমিন, লতিফিয়া ব্লাড ডোনেশন মাথিউরা’র সভাপতি মাওলানা আব্দুল বাছিত আরিফি, লতিফিয়া ক্বারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলার সহ সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশ বিয়ানীবাজার উপজেলার সহ সভাপতি মাওলানা কামাল হুসেন আল মথহুরী, ঢাকা মহানগর তালামীযের সভাপতি মুজিবুর রহমান, প্রবাসী রেজাউল হক বিন আফতাব, ব্যবসায়ী সাইবুল ইসলাম, বদরুল ইসলাম, মাথিউরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহেদ হুসেন, বিশিষ্ট মুরব্বি আফতাব উদ্দিন, আব্দুল জলিল, সেলিম উদ্দিন, ব্যবসায়ী মাহবুবুর রহমান, বিয়ানীবাজার নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার সরকারি কলেজ তালামীযের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক তানজিবুর রহমান আজাদ, মাথিউরা ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম, লতিফিয়া ব্লাড ডোনেশন মাথিউরার সহ সভাপতি বিলাল আহমদ, অর্থ সম্পাদক নুরুল মুত্তাকীন সুফিয়ান, প্রচার সম্পাদক নুরুল হাসান রাইহান, তথ্য ও গবেষণা সম্পাদক নুরুল হাসান ফারহান, সহ প্রচার সম্পাদক সোহাগ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল মুরছালিন ফরহাদ, সিনিয়র সদস্য সাইদুল ইসলাম ফাহাদ, সাহেদ আহমদ, সদস্য রাসেল আহমেদ, উজ্জ্বল হোসেন, রুহেল আহমদ, সুমন আহমদ, হুসাইন আহমদ, আমির হোসেন, আফজল হুসেন, ফাহিম আহমদ প্রমূখ।

এদিকে, ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি 775 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ