ঢাকা |
প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে তাহমিনা নামের পঞ্চম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী। সে স্থানীয় দুর্গানগর ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তারা বাবার দাবী, সহপাঠির সাথে ঝগড়া ঝাটির পর থেকে সে নিখোঁজ রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরগুল পানপুঞ্জি এলাকায়। এ নিয়ে রাজনগর থানায় জি ডি করা হয়েছে। তবে পুলিশ জানায়, মেয়ের লেখা পড়া নিয়ে বাবা বকাঝকার কারণে মেয়ে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে গেছে।
নিখোঁজ তাহমিনার বাবা ইসলাম মিয়া জানান, তার মেয়ে ঐ দিন সকালে স্কুলে গেলে আর ফিরে আসেনি। তিনি আরো জানান, স্কুলে গিয়ে তাহমিনার সহপাঠি রাহিনের সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার ঘটনায় রাহিনের অভিভাবকরা তাহমিনার উপর ক্ষুব্ধ হয়েছিল। মেয়েকে বকাঝকার ঘটনা অস্বীকার করেছেন বাবা ইসলাম মিয়া।
এ ব্যাপারে রাজনগর থানায় ২৪ অক্টোবর একটি জিডি করা হয়েছে। জিডিনং-৯৫১।
রাজনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শ্যামল বণিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার কোন খোঁজ পাওয়া যায়নি। ছাত্রীর বাবা তাকে লেখাপড়া নিয়ে বকাঝকা করেছে বলে হয়তো মেয়ে অভিমান করেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।