রাজনগরে পিকআপভ্যান চাপায় পথচারী নিহত

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৬

এম. মছব্বির আলী: রাজনগরে পিকআপভ্যান চাপায় মুকুল দেব (৪৫) নামক এক পথচারী নিহত হয়েছেন। ২০ জানুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় এঘটনাটি ঘটে। পরে রাত ১২ টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুকুল দেব উপজেলার পাঁচগাও ইউনিয়নের রাজখলা গ্রামের মৃত মতি দেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিক্সা থেকে নামার পর পেছন থেকে অন্য একটি সিএনজি অটোরিক্সা মুকুল দেব (৪৫) কে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে গেলে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজনগর থানার এসআই রফিক উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সাটি আটক করা যায়নি।

এই সংবাদটি 346 বার পঠিত হয়েছে