রাজধানীতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

রাজধানীতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

।

রাজধানীর প্রগতি সরণিতে মঙ্গলবার গভীর রাতে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে শাকিল আহমেদ তুর্য (২৩) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।

গাড়িটি শাকিল আহমেদ তুর্র্যই চালাচ্ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ফারদিন খান (২৪) নামে প্রাইভেটকারের অপর যাত্রী তুর্যের মামাতো ভাই গুরুতর আহত হয়েছেন। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি 645 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ