ঢাকা |
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী জাতীয় সংসদের বর্তমান সরকারদলীয় হুইপ মো. শাহাব উদ্দিনকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি (এরশাদ) বড়লেখা উপজেলা শাখা।
মঙ্গলবার সকাল ১০টায় বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে জাতীয় পার্টি আয়োজিত এক সভায় হুইপ মো. শাহাব উদ্দিনকে সমর্থন জানানো হয়।
এতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো. আফজল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অনুকুল চন্দ্র দে, উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিপার, জাতীয় পার্টির নারী নেত্রী রোকসানা বেগম, অর্থ সম্পাদক সুলেমান আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর জেহিন সিদ্দিকী প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।