মৌলভীবাজার -১ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন এডভোকেট এবাদুর রহমান চৌধুরী

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

মৌলভীবাজার -১ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন এডভোকেট এবাদুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন এডভোকেট এবাদুর রহমান চৌধুরী । দলের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনের জন্য তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। এই আসনের সাবেক দুই বারের এমপি ও চারদলীয় জোট সরকারের আমলে প্রতিমন্ত্রীর দায়িত্ব ও পেয়েছিলেন তিনি।

এ ব্যাপরে এবাদুর রহমান চৌধুরীর সাথে আলাপকালে তিনি বলেন- দল থেকে আমি মনোনীত হয়েছি, এজন্য বড়লেখা ও জুড়িবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং তিনি সকলের আমি দোয়া প্রার্থী।

এই সংবাদটি 870 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ