ঢাকা |
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৬
এম. মছব্বির আলী: ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন। ২১ জানুয়ারি বৃহস্পতিবার কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচনে কুলাউড়া উপজেলার সকল ইউনিয়ন এবং জুড়ী উপজেলার সাগরনাল, ফুলতলা, জায়ফরনগর ও গোয়ালবাড়ী ইউনিয়নের ডাইরেক্টর পদে (ছাতা) প্রতীক নিয়ে সর্বোচ্চ ১২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন আহমদ (বাল্ব) প্রতীক পেয়েছেন ৩৬৩ ভোট, গফুর আহমদ (ঘড়ি) প্রতীক পেয়েছেন ১৫ ভোট। নির্বাচনে ৮৭৪৮ জন ভোটারের মধ্যে ১৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। বাতিল হয়েছে ৮ ভোট। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন প্রকল্পের উপ-পরিচালক শহীদুল করিম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।