ঢাকা |
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে চুরি হওয়া গাড়ীটি চুরি হওয়ার ৭ ঘন্টার মধ্যেই শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। ২২ ফেব্র“য়ারী সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ চৌমুহনা এলাকা থেকে গাড়ীটি উদ্ধার করা হয়। এসময় গাড়ী চুরি সাথে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত গাড়ী চোর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুল বারিক এর পুত্র আব্দুল আলিমকে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, সোমবার দুপুরে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সাবেক পরিচালক মোঃ নূরুল ইসলাম এলিট তার কেরিনা (চট্ট মোট্রা গ-১১-১৩২৩) প্রাইভেট কারটি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রেখে ই-সেবা কেন্দ্র যান। এর কিছুক্ষণ পড়ে এসে দেখেন তার গাড়ীটি নেই। তিনি সাথে সাথে মৌলভীবাজার সদর মডেল থানাকে অবহিত করলে উক্ত সংবাদটি জেলার বিভিন্ন থানাকে জানিয়ে দেওয়া হয়। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে অন্যান্য অফিসার ও সংঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ চৌমুহনা এলাকা থেকে গাড়ীটি উদ্ধার করা হয়। এসময় গাড়ী চুরি সাথে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত গাড়ী চোর আব্দুল আলিমকে আটক করা হয়। পুলিশ জানায়, কুখ্যাত গাড়ী চোর আব্দুল আলিমের বিরুদ্ধে শ্রীমঙ্গল ও মাধবপুর থানায় আরো ৫ টি মামলা রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।