ঢাকা |
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী করতে মৌলভীবাজারের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ শাহীন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এম এম শাহীন বলেন, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণী-পেশার মানুষের মতামত ও অনুরোধে আমি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধীতা করার জন্য প্রস্ততি গ্রহণ করেছি। নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার প্রধান কারণ হিসেবে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও অবাধ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বর্তমান নির্বাচনটি দলীয় নয় তাই এই নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে বলে আমার ধারণা।
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার সহকর্মী হিসেবে মনে করি। তাই যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করবো। তিনি বলেন, যারা নির্বাচনে কালো টাকা ব্যবহার করে তাঁরা এ বিষয়ে জানে, আমার এ বিষয়ে কোন অভিজ্ঞতা নেই।
শাহীন বলেন, যদি জেলা পরিষদ সুষ্ঠভাবে পরিচালিত হয় তাহলে জেলার অনেক অনেক উন্নয়ণ করা সম্ভব। তিনি বলেন আমি ইতিমধ্যে ৭ থেকে ৮টি ইউনিয়নে গিয়েছি। কিন্তু তৃণমূলের জনপ্রতিনিধিরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে এটা আমার তাদের সাথে কথা বলে মনে হয়েছে ।
এসব বিষয় বিবেচনা করে আমি এই জেলা পরিষদকে আরো সচল ও বেগবান করতে এবং মানুষের জন্য কাজ করতে আগ্রহী হয়ে ওঠেছি। এজন্য সিদ্ধান্ত নিয়েছে সবার সমর্থন নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধীতা করবো।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মোহনা টিভি প্রতিনিধি রাধাপদ দেব সজল, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, একাত্তরডটটিভির প্রতিনিধি এ এস কাঁকন প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।