ঢাকা |
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শহীদ নগর বাজার থেকে দুই রাউন্ড গুলিসহ একটি সটগান, ৬ রাউন্ড গুলিভর্তি একটি রিভোলবারসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এ এস পি মাঈন উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক এক প্রেসব্রিফিংএ তথ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রক্রেতা সেজে একটি সিএসজি থেকে আজ বেলা দেড় টার দিকে শহীদ নগর বাজার এলাকা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলো জেলার রাজনগর উপজেলার মশাজান এলাকার আব্দুল মোচ্ছাব্বিরের ছেলে সোয়েব আহমদ (২২) ও রাজনগর উপজেলার তারা পাশা এলাকার মৃত শওকত মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২৮)। তিনি জানান, এরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রকৃয়া চলেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।