মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

মৌলভীবাজার থেকে সংবাদাদাতা:
সিলেট-মৌলভীবাজার মহাসড়ক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। যুবকের নাম রুপন কান্তি দাস (৩০)। তিনি ফেঞ্চুগঞ্জের কমরদা এলাকার রঞ্জিত কান্তি দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুপন বৃহস্পতিবার রাতে পাশ্ববর্তী বাবুল চন্দ্র পালেন বাড়িতে গান শুনতে যান। শুক্রবার সকালে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের পালবাড়ি নামক স্থানে স্থানীয়রা রুপনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ রঞ্জন কান্তি ধর বলেন, সড়ক দুর্ঘটনায় রুপন মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে শ্রীমঙ্গল থেকে শুক্রবার সকাল ১১ টার দিকে রতিন্দ্র রায় (৪৮) নামে এক বাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সবুজবাগ এলাকার মৃত রাজ বিহারী রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের কারণে রতিন্দ্র কীটনাশক পান করলে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদেন্তর পর জানা যাবে।

এই সংবাদটি 363 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ