ঢাকা |
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে ৮ প্রতিষ্টানকে ১৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২৬ জুন রোববার সদর উপজেলার সেন্ট্রাল রোড কামাল এগ্রো ফুটস (ফরমালিন মুক্ত আমের দোকান) ৫ হাজার টাকা, রাধিকা মোহন ষ্টল ২ হাজার টাকা, চাঁদনীঘাট রোড মিনা ফার্মেসী ২ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডার ১ হাজার ৫শত টাকা, তাহমিনা ফল ভান্ডার ১ হাজার টাকা, টিসি মার্কেট, দত্ত ষ্টোর ১ হাজার টাকা, নাইম আহম্মেদ ষ্টোর (ফরমালিন মুক্ত আমের দোকান) শমসের নগর রোড ২ হাজার টাকা ও কোর্ট রোড, রাজমহল ফুডস এন্ড সুইটস ইন্ড্রাসট্রি ২ হাজার টাকা ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয়, পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পন্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ না লেখা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মূল্যের তালিকা প্রদর্শন না করায়, অপরিস্কার অপরিচ্ছন্য জায়গায় খাদ্যপণ্য প্রস্তুত, মিথ্যা বিজ্ঞাপণ দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, একই ফ্রিজে কাচা মাংস এবং রান্না করা মাংস রাখার অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত অভিযানে লবণে আয়োডিনের মাত্রা পরীক্ষা করে সন্তোষ্ট হওয়ায় জরিমানা করা হয়নি। অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কমিটির সদস্য সাংবাদিক বকসী ইকবাল আহমদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিপংকর ব্রম্মচারী, বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের প্রমোশন অফিসার শান্তনু বরুয়া, মৌলভীবাজার পৌরসভা বাজার আদায়কারী মোঃ মুহিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার রমজান আলী, সদর মডেল থানার এ এস আই মাসুদ রানাসহ একদল পুলিশ অফিসার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।