মৌলভীবাজারে বাস চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

মৌলভীবাজারে বাস চাপায় যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের হবিগঞ্জ বিরতিহীন বাসের চাপায় নান্টু চন্দ্র শীল (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনতা বাসটি আটক করেছে।

বুধবার (৫ অক্টোবর ) সকাল ১০ টার দিকে মৌলভীবাজার শেরপুর সড়কের কনকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নান্টু চন্দ্র শীল আখাইলকুড়া ইউনিয়নের বেকামোড়া এলাকার শুশীল চন্দ্র শীল এর ছেলে।

নান্টু সকালে কনকপুর এলাকার একটি সিএনজি পেট্রল পাম্পের সম্মুখে দাড়ানো অবস্থায় মৌলভীবাজার থেকে শেরপুর গ্রামী একটি হবিগঞ্জ বিরতিহীন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 314 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ