মৌলভীবাজারে পৃথক পৃথক ঘটনায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬

 

বিশেষ প্রতিনিধি: পৃথক পৃথক ঘটনায় ৩ দিনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছেঘটনার বিবরণে জানা যায়, ১৫ জুন বুধবার ভোরে জেলার শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকোল এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক বৃদ্ধ নিহত হয়েছেনশ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা আক্তার জানান, ভোরে লইয়ারকোল এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেনপরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়অপর দিকে, সোমবার জেলার বড়লেখা পৌরসভার দরগাহবাজার এলাকার মিলন মিয়ার ছেলে রুয়েল আহমদ (২০) বিষপানে আত্মহত্যা করেস্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাফিজ ললন জানান, কি কারনে রুয়েল আত্মহত্যা করেছে তার স্পষ্ট কারন জানা যায়নি

১৪ জুন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিউটি বেগম (২৪) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেনিহত গৃহবধু বিউটি জুড়ী থানার চাটেরা গ্রামের জাকির হোসেনের স্ত্রীএ ব্যাপারে কুলাউড়া থানার এসআই জহিরুল জানান, লাশের সুরহতাল করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছেরিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে

 

 

 

এই সংবাদটি 372 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ