মৌলভীবাজারে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

মৌলভীবাজারে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

 

বেসরকারী সংগঠন মঈন উদ্দিন রহিমুন্নেছা শিক্ষা ও কল্যাণ পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে মৌলভীবাজার জেলার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারী মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, সমাজসেবক সৈয়দ নওশের আলী খোকন। বক্তব্য রাখেন রুমেল আহমদ, মামুনুর রশীদ চৌধুরী, জুবের আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক দুই শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সংবাদটি 389 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ