মৌলভীবাজারে জঙ্গিবাদ বিরোধী সেমিনার

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

মৌলভীবাজারে জঙ্গিবাদ  বিরোধী সেমিনার

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি:
দেশে চলমান জঙ্গি তৎপরতার বন্ধের প্রতিবাদে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গত বৃহস্পতিবার মৌলভীবাজারে মানববন্ধন ও সেমিনার করেছে দিশারী সমাজ কল্যান ও সাংস্কৃতিক সংস্থা।

সকাল ১১টায় প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও সমাবেশ এবং সন্ধায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জঙ্গিবাদ ও সামাজিক অঙ্গীকার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে সংস্থাটি।

সেমিনারে সভাপতি এড.আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহেল আহমদ চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) খাইরুল আলম, খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ, নওশাদ আহমদ, আব্দুল হক, হাজী মো: লোকমান, এডভোকেট আব্দুল মতিন, রেজাউর রহমান,  সেমিনারে জঙ্গিবাদ বিরুধী  মূল প্রবন্ধ পাঠ করেন এড.আবু তাহের।

এদিকে সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন এড.আবু তাহের, রুহেল আহমদ চৌধুরী, বকশি ইকবাল আহমদ, এখলাছুর রহমান, নওশাদ আহমদ, কাজী মোঃ লোকমান, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।

এতে জেলার বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

এই সংবাদটি 634 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ