ঢাকা |
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের জম্মু-কাশ্মীরে অনুষ্টিতব্য সাউথ এশিয়া দাবা চ্যাম্পিয়নশিপে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত কৃতি দাবাড়ু মোস্তফা কামাল হীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। অলইন্ডিয়া দাবা ফেডারেশনের আমন্ত্রনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় মোস্তফা কামাল হীরা সিলেট বিভাগের একমাত্র দাবাড়ু বড় একটি টুর্নামেন্টের বাংলাদেশের একক ভাবে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেন। এই চ্যাম্পিয়নশিপে সাউথ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকান, পাকিস্তান ও আফগানিস্তানসহ ৮টি দেশ অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট চলবে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, মোস্তফা কামাল হীরা এর আগে মৌলভীবাজারের আরেক কৃতি আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়– এম. মছব্বির আলীর সাথে ২০০৩ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ও ২০০৪ সালে ভারতের রাজধানী নয়াদিল্লীতে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোস্তাফা কামাল হীরা একাধিকবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সিলেট ও মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।