মৌলভীবাজারের মাস ব্যাপি মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

মৌলভীবাজারের মাস ব্যাপি মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

বিশেষ প্রতিনিধি ঃ মৌলভীবাজারে ২৫ অক্টোবর থেকে শুরু ২৩ নভেম্বর পর্যন্ত মাস ব্যাপি মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। ২শত ৭০টির বেশি আলোকচিত্র প্রদর্শনীর ফলে ২৬টি শিক্ষা প্রতিষ্টানের ২৫ হাজার শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘরের বিশাল গাড়িতে উঠে স্থিরচিত্র ও চলচ্চিত্র দেখার সুযোগ পেয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনসার আলী জানান- মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচির অংশ হিসাবে ও আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবারসহ সকলের কাছে সঠিক ভাবে তুলে ধরার জন্য এ কর্মসুচি। মাস ব্যাপি মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়, ফতেপুর বাবুল উলুম দাখিল মাদরাসা, রাজনগর মৌলানা মুফাজ্জাল হোসেন মহিলা ডিগ্রি কলেজ ও পাঁচগাও উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়, সিরাজনগর জিজেএম ফাজিল মাদরাসা, হাজী রাশেদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মাস্টার সরাফত আলী উচ্চ বিদ্যালয়, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মাহাতাব সাহেরা উচ্চ বিদ্যালয়, লিটলস ষ্টার একাডেমী, লংলা আধুনিক ডিগ্রি কলেজ, সারগনাল ডিগ্রি কলেজ, টিএ খানম একাডেমি ডিগ্রি কলেজ, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়, সুজানপুর পাথারিয়া, এটিএম বাইলেটারেল উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়সহ একাধিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

Ref:sc009/k/Em/m/26/11/16

এই সংবাদটি 787 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ