মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মিরসরাইয়ের অন্যতম সুপরিচিত ও স্বনামধন্য ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিযান ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৯ শে মার্চ দিনব্যাপী এ আয়োজনে ক্লাবের সভাপতি সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে সাধারন সম্পাদক রিপন কুমার দাশের সন্চ্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিরসরাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এবং উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ স্বপন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার কাস্টমস ও বিভাগীয় কর্মকতা কামরুল ইসলাম চৌধুরী, সুরার এন জি ও এক্সউটিভ ডাইরেক্টর নিলুফার বেগম, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দীন জসিম, আমন্ত্রিত অতিথি ভূমিদাতা ও কানুনগো বাংলাদেশ রেলওয়ে বাবু পরেশ চন্দ্র নাথ, মেম্বার শহিদ উল্যাহ, সমাজসেবক কামরুল ইসলাম মারুফ, এবং ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক ছাড়াও ক্লাবের সহ-সভাপতি আমিনুল হক সজীব, সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র নাথ, প্রচার সম্পাদক সফিউল আজম সোহান, কোষাধ্যক্ষ নুর হাসান রোমেল, ক্রীড়া সম্পাদক আরিফুল হক তপু, দপ্তর সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, সাহিত্য ও সামাজিক সম্পাদক আলফাদুল হক নিশান, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল আজিম মিল্টন, সালাউদ্দিন, শাখাওয়াত হোসেন শওকত, সামছুদ্দীন পারভেজ প্রমুখ ।

এই সংবাদটি 595 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ