মা-দিবস ——-ফারুক রেদওয়ান

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

মা-দিবস
ফারুক রেদওয়ান
মা, মাগো, মাই মাইগো, মা মণি, মাতা, মাতাজী, মাতাজান, মা’জান, আম্মা, আম্মাজান, আম্মি, আম্মিজান, আম্মু, মাম্মি মম্মিজান, উম্মু, উম্মী, ম্যাকে মাকু, মাদার ও মাম। উপরিউক্ত শব্দের অর্থ প্রতিটিই সমান। ‘মা’ সম্পর্কীয় প্রতিটি শব্দের সাথে ‘ম’ অক্ষরটি খুবই মূল্যবান ও তাৎপর্যপূর্ণ। এসব শব্দে ‘ম’ অক্ষরটি সরাসরি যোগ মিশ্রিত। যেখানে মায়ের সাথে সন্তানের জন্মগত সম্পর্ক বিদ্যমান। সেখানেই ‘ম’ অক্ষরের উপস্থিতি অনিবার্য। তা অনেক দেশে বিভিন্ন ভাষায় প্রতীয়মান হয়। উপলব্ধিতে ‘ম’ বা ‘মা’র স্থান অপূর্ব ও অপরূপ এক যাদু সম্পন্ন অক্ষর ও শব্দ।
মহান মা শব্দের মধ্যে কি যে স্বর্গীয়বোধ, আত্মসুখ, তৃপ্তি শান্তি ও সোহাগ নিহিত তা ভাষায় ও কথায় সমাজের সমঝদার সন্তানের পক্ষে বলা বা প্রকাশ করা কতটুকু সম্ভব? মায়ের প্রতি সন্তানের বা সন্তানের প্রতি মা’র আদর অনুরাগ ও স্নেহ মমতার পরিমাণ সনাক্ত করে সমাজে প্রকৃত মানুষ মুখের বাক্য বা বিবেক দ্বারা পরিপূর্ণ বুঝাতে পারবে কি নাঁ? তা আল্লাহতায়ালাই একমাত্র অবগত। ‘মা’ এমন এক সম্পদ, প্রীতিডোর, বন্ধন ও অনুভূতি তা আল্লাহ প্রদত্ত। তাঁর তুলনা জগতে দ্বিতীয় আছে বলে আমার জানা নেই। কথায় আছে, মা নাই ঘরে যার/ সংসার অরণ্য তার। ইসলাম ধর্ম বলে, মায়ের পদতলে সন্তানের বেহেস্ত। হিন্দু ধর্ম বলে, ‘মা স্বর্গ অপেক্ষা গরীয়সী ও দেবী তুল্য। অন্যান্য ধর্ম ও ভাষায় নিশ্চয়ই এভাবে মায়ের মর্যাদা ও সম্মান রক্ষার্থে বেশুমার উক্তি আছে ও থাকবে। পত্রিকান্তরে দেখা যায়, শত বছর আগে রোম দেশে ‘মা’ দিবসের শুরু। রোমানরা মা ম্যারির স্মরণে তৎসময়ে চল্লিশ দিন উপবাসের সাথে সপ্তাহর চতুর্থ রবিবারে ‘মাদারিং সানডে’ পালন করত। ‘বিশেষ’ একদিন আমেরিকান এ্যানা জারভিস নামে এক মহিলা মাদারস ওয়ার্ক ডে নামে দুঃস্থদের স্বাস্থ্য সচেতন করে তুলতো। ঐ মহিলা ১৯০৫ সালে মারা যায়। পরবর্তীতে তাঁর মেয়ে এ্যানা মায়ের স্মৃতি রাখতে তাঁর মায়ের দ্বিতীয় মৃত্যু দিবস পালন করে। জাতীয়ভাবে মা’দের মৃত্যু দিবস পালনার্থে এ্যানি মন্ত্রী পরিষদের লোক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সকল স্তরের সমর্থক সমন্বয়ে তৎকালীন সরকারের প্রতি আবেদন জানায়। ১৯১১ সালে সফলভাবে আমেরিকায় মাতৃ দিবস পালিত হয়। বিভিন্ন দেশ তাদের ঠিক করা দিনে মাতৃ দিবস পালন হত। কিছু দেশ আমেরিকার সাথে একই দিনে তা পালন করে। তৎকালীন প্রেসিডেন্ট ১৯১৪সালের ৮ই মে ঘোষণা দেন, মে মাসের দ্বিতীয় রবিবারে ছুটির দিনে মাতৃ দিবস। এখন এভাবেই আন্তর্জাতিক মাতৃ দিবস পালিত হয়ে থাকে। সুনির্দিষ্ট তারিখ এতে নেই সারা বিশ্বে একই দিনে মা দিবস কবে পালন হবে? আমরা যদি হৃদয়ের মনি কোঠায় রেখে মা’কে প্রতিদিন স্মরণ করি তা কি দোষের হবে?
লেখক: কলামিষ্ট

এই সংবাদটি 1150 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ