ঢাকা |
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮
মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত শফিকুল মাধবপুরের মোহনপুর মোড়াবাড়ি গ্রামের হাসু মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর নোয়াহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার সাইদ আহমদ।
খন্দকার সাইদ আহমদ জানান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, শফিকুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই থাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।