মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে শিশুরাও!

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

মাদকের ভয়াল থাবায়  ধ্বংসের মুখে শিশুরাও!

মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে শিশুরাও। এদের অভিভাবক কে ? কি তাদের পরিচয় ? আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। এঠাই যদি হয় তাহলে কি কারনে, মাদক নামের এই ভাইরাসটি আক্রমণ করছে শিশুদের। এরা পথশিশু এদের তো জন্মদাতা কেউ না কেই আছে। বর্তমানে ৮/১০ বছরের শিশুরা ‘মাদক’ সেবন করে হারাচ্ছে তাদের ভবিষ্যত। প্রথমে সিগারেট, পরে ডেন্ডি এবং ইয়াবা সহ নানান জাতের মাদকে ঝুঁকছে এ সকল শিশুরা। এসব মাদকদ্রব্য তথা ইয়াবার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুদের ইয়াবা ব্যবহারের একটি ভয়াবহ চিত্র ধারণ করেছেন আমাদের বিশ^নাথ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন।

৪ নভেম্বর বিশ্বনাথ বাজারের জগন্নাথপুর রোডস্থ বাসের উপর ‘মাদক’ সেবন করছে কয়েকজন শিশুরা। অনেক সময় দেখা যায় বিশ্বনাথ বাসিয়া নদীর উপরে নিরর্মিত ব্রীজের আসপাশে ডেন্ডি নামক এ সকল মাদক সেবন করতে। বিশ্বনাথ উপজেলার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হাত বাড়ালেই যেন মিলছে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। এতে করে উপজেলার মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদক নেশায় তলিয়ে যাচ্ছে ছাত্র-যুবক তথা তরুণ প্রজন্ম এবং ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যত প্রজন্মরা। বর্তমানে ইয়াবা, গাজাঁ, মদের দিকে নজর মাদক সেবিদের। উচ্চবিত্ত থেকে শুরু করে নি¤œবিত্ত শ্রেণীর মানুষ আসক্ত হয়ে পড়ছে মাদকে। জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিস্ক্রিয়তা, আইন প্রয়োগকারী সংস্থার উদাসিনতা, রাজনৈতিক ছত্রছায়া মাদক বৃদ্ধি পাচ্ছে। এলাকার সচেতন মহলের ধারনা আইনশৃংখলা বাহিনীর অভিযান না থাকার কারনে মাদকদ্রব্য সেবন, কিংবা বিভিন্ন কারনে মাদক ব্যবসায়ীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ বলেন যে সময়টা এ সকল শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে কাটানোর কথা সে সময়টা তারা মরণব্যাধী মাদকে ঝুঁকছে। এ সকল শিশু-কিশোরদের রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একা কাজ করলে চলবে না। সেই সাথে সাথে এগিয়ে আসতে হবে আমার আপনার সকলের। পাশাপাশি এ সকল শিশুদের ধর্মীয় শিক্ষা পেলে মাদক থেকে দুরে থাকতে সাহায্য করবে। এ বিষয়ে জানতে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বলেন- আমাদের অভিযান অব্যাহত আছে। এ মুহুর্তে আমরা অভিযানে আছি।

এই সংবাদটি 542 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ