মহাজোটের প্রচারণায় মাঠে নেই অন্যতম শরীক দল জাতীয় পার্টি।

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

মহাজোটের প্রচারণায় মাঠে নেই অন্যতম শরীক দল জাতীয় পার্টি।

সিলেট-৬ (বিয়ানীবাজার- গোলাপগজ্ঞ) আসনে মহাজোটের নৌকার প্রচারণা বিমুখ দুই উপজেলার জাপা ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ।
১২ ডিসেম্বর বুধবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কুড়ারবাজার ইউনিয়নের সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান হাজী আলকাছ আলী এর সভাপতিত্বে জাতীয় পার্টি, যুবসংহতী ও জাতীয় ছাত্রসমাজের বিপুল-সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক কর্মীসভা অনুস্টিত হয়।
সভায় বিক্ষুব্ধ বক্তারা বলেন নির্বাচন এলে মহাজোটের দোহাই দিয়ে লাজ্ঞলের ভোট নিলেও নির্বাচনে জয়লাভের পর জাতীয় পার্টির নেতাকর্মীদের কোন মূল্যায়ন করা হয় না, যার স্বরুপ প্রমাণ বিগত দিনে আমরা পেয়েছি।
সভায় বক্তারা আরোও বলেন,
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ জাতীয় পার্টির অন্যতম ঘাটির একটি।
এ অঞ্চলের মানুষ পল্লী-বন্ধুকে মনে প্রাণে লালন করে, লাংগল প্রতিকের প্রতি মানুষের ভালবাসার জলন্ত প্রমাণ ৯১ এর নির্বাচনে ভোটাররা দিয়েছেন।

বক্তারা বলেন -লাংগলের ভোটররা এবার আশ্বাস নয় , জয়লাভের পর তাদের মূল্যায়নের নিশ্চয়তা চায়।

উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু’র পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জাপার সভাপতি হাজী আব্দুর রাজ্জাক,
উপজেলা জাপার প্রচার সম্পাদক আহসানুল হক শামীম,
জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় সদস্য জাহেদ আহমেদ,
চারখাই ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আব্দুল কাদির,
আলীনগর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন,
মোঃ আবদুল্লাহ সভাপতি দুবাগ ইউনিয়ন জাপা,
মোঃ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক কুড়ার বাজার ইউনিয়ন জাপা,
মুমিনুল হক চৌঃ, সভাপতি চারখাই ইউনিয়ন জাপা।
মঈন উদ্দিন আহবায়ক জাতীয় যুবসংহতি লাউতা ইউনিয়ন,
লুৎফুর রহমান,
উপজেলা ছাত্রসমাজ নেতা ইমরুল হক, দেলোয়ার হোসেন, উজ্জ্বল, সাহেদ আহমেদ, জামিল হোসেন, ফয়সল আহমেদ প্রমুখ।বিজ্ঞপ্তি

এই সংবাদটি 648 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ