ভাদেশ্বর ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক 

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

ভাদেশ্বর ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক 
গোলাপগঞ্জ উপজেলার ৮ নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ছালিকের স্ত্রী নুরজাহান বেগম (৫৫) শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় সিলেট নুরজাহান হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি…….
মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও আমাদের প্রতিদিনের সম্পাদক আনোয়ার শাহ জাহান,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,
কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ ক্লাবের সভাপতি এম এ সায়েম চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদ উদ্দিন, সদস্য আজিজ খান, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ- সভাপতি কে এম সুহেল, মামুন আহমদ, সহ সাধারণ সম্পাদক বদরুল আলম,কার্য নির্বাহী সদস্য জাকারিয়া মোহাম্মদ,শেখ জাহিদ হাসান ।রবিবার এক যৌথ শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন
মরহুমার জানাজা নামাজের রবিবার বাদ আসর ভাদেশ্বর দক্ষিনভাগ (মোকাম বাজার) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমার স্বামী এম এ ছালিক।প্রেস বিজ্ঞপ্তি

এই সংবাদটি 288 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ